• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নারী ক্রিকেটে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি শারমিন সুপ্তার

নিজস্ব প্রতিদেক / ২৯৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
শারমিন আক্তার সুপ্তা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ছেলেদের ক্রিকেটের দুর্দিনে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে নারী ক্রিকেট। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে সেঞ্চুরি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। তার অপরাজিত ১৩০ রানে ভর করে যুক্তরাষ্ট্রকে ৩২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

এটি বাংলাদেশের নারী ক্রিকেটে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৬ রান।

৫ চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে কাটা পড়েন।

এরপরই ফারজানা হকের সঙ্গে জুটি গড়েন শারমিন আক্তার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১ চারে ১৪১ বলে ১৩০ রান করেছেন শারমিন। আর ফারজানা হক করেন ৬২ বলে ৬৭ রান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান করেছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন