• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২০ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জুয়েল আজাদ।

এর আগে গত ১০ মার্চ নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়।

রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালার তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে জেলা পর্যায়ে নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সঙ্গে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারির আর্জি জানানো হয়।

গত ৩ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে আবেদন করা হয়। পরে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন