• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নাফ নদে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২১৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কক্সবাজারের টেকনাফের নাফ নদে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার সকালে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোহাম্মদ মোদাচ্ছের নামের স্থানীয় এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে সেটি তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

মৎস্যশিকারী মোদাচ্ছির বলেন, “বুধবার ফজরের নামাজ শেষে বড়শি নিয়ে নাফ নদের শাহপরীর দ্বীপ জেটিতে গিয়ে বড়শি ফেলি। সকাল ১০টার দিকে বড়শিতে বড় কোরাল মাছটি আটকা পড়ে। পরে মাছটি তুলে মেপে ২৫ কেজি ওজন পাওয়া গেছে।

“প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা ধরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করি।”

তিনি আরো বলেন, “তিন বছর ধরে জেটিতে বড়শি নিয়ে মাছ ধরি। অনেক সময় ছোট-বড় মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে সংসারের খরচ চলে, পরিবারে মাছের চাহিদাও মেটে। আমার মত আরো অন্তত ২০ জন প্রতিদিন জেটিতে বড়শি নিয়ে মাছ ধরেন।”

মাছটির ক্রেতা মোহাম্মদ ফারুক বলেন, “বড়শিতে আটকা পড়া ২৫ কেজি ওজনের কোরাল মাছটি ৩২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছে। টেকনাফের স্থানীয় মানুষের কাছে কোরাল মাছের বেশ কদর রয়েছে। আশা করি, লাভে বিক্রি করতে পারব।”

মাছটির বিষয়ে জেনেছেন টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। কোরাল খুবই সুস্বাদু মাছ। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।”

প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলেও দাবি তার।সূত্র-বিডিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন