• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নাফনদীতে কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলিতে ‘মাদক কারবারি’ নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। আটক করা হয়েছে ১৬ জনকে।

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনে কন্ডিশন কমান্ডার জালাল উদ্দিন।

তিনি বলেন, শনিবার ভোরে শাহপরীর দ্বীপের নাফনদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে একজন মারা গেছেন। তার নাম-ঠিকানা জানা যায়নি। মরদেহটি পুলিশের হস্তান্তর করা হয়েছে। মাদক ও অস্ত্র উদ্ধার রয়েছে। আটক রয়েছে ১৬ জন। বিস্তারিত পরে জানানো হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নামপ্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ভোর চারটার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে  আসেন। হাসপাতালে আনার আগেও ওই ব্যক্তি মারা গেছেন। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন