• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

নাজিরারটেকে বালুচর দখল করে বিক্রি ও স্থাপনা নির্মাণ

নিজস্ব প্রতিদেক / ২৩৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের নাজিরারটেক জিরো পয়েন্টে চর দখল করে দেদারসে বিক্রি ও স্থাপনা নির্মাণ চলছে। এতে লাল কাঁকড়া সহ বিভিন্ন জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। একশ্রেণির দখলবাজ চক্র আওয়ামী লীগের নাম ব্যবহার করে সমুদ্র সৈকতের বালুচর দখলে মেতে উঠেছে। দখলের পর তা চড়া দামে বিক্রি করা হচ্ছে। গড়ে উঠছে অসংখ্য স্থাপনা। ইতিমধ্যেই সেখানে চর দখল করে ১৫ থেকে ২০ টি দোকান তৈরি করা হয়েছে। বর্তমানে বালুচর দখল করে তাতে আরও কয়েকটি স্থাপনা নির্মাণের কাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত একমাস ধরে কপিল ও নাজিম উদ্দীন প্রকাশ নাজিম বহদ্দার চর দখল করে তাতে পাকা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছেন। এর আগে আরও বিভিন্ন ব্যক্তি দখল করে কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করেছেন।

সমিতি পাড়া এলাকার আবদুর রহিম বলেন, ‘এখানে সাধারণ লোকজনের কিছুই করার সুযোগ নেই। প্রভাবশালীরা চর দখল করে তা বিক্রির পাশাপাশি স্থাপনাও নির্মাণ করছেন।’

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘কক্সবাজার সমুদ্র সৈকতের সর্ব উত্তর সীমানা নাজিরারটেক জিরো পয়েন্ট। সেখানে লাল কাঁকড়া সহ অসংখ্য জীববৈচিত্র্যের আবাসস্থল, কাছিমও সেখানে ডিম পাড়তে আসে। কিন্তু চর দখল করে এভাবে স্থাপনা নির্মিত হওয়ায় জীববৈচিত্র্যের আবাসস্থল ধ্বংসের পাশাপাশি প্রাকৃতিক বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দখলদার নাজিম উদ্দীন প্রকাশ নাজিম বহদ্দার বলেন, ‘আমার ফিশিং বোটের মালামাল রাখার জন্য একটি গুদাম নির্মাণ করছি। আশপাশে চর দখল করে অনেকেই স্থাপনা নির্মাণ ও বিক্রি করছে। আমার বিরুদ্ধে নিউজ করার দরকার নেই, আপনি বললে আমি আমার নির্মাণাধীন স্থাপনা ভেঙে নিয়ে যাবো।’

যোগাযোগ করা হলে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান বলেন, ‘সমুদ্র সৈকতে চর দখল করে এভাবে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এসব উচ্ছেদ করে দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন