• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নাইক্ষ্যংছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে পণ্যবাহী ট্রাক খালে

নিজস্ব প্রতিদেক / ৫৬৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রীজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে।

মুদি দোকানের বিভিন্ন মালামাল বুঝাই ট্রাকটি খালে পড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে পরিচয় মিলেনি ট্রাক চালকের।

বর্তমানে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানায়, দূর্ঘটনা কবলিত বেইলী ব্রীজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পন্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনেই ভোরেই ব্রীজটি পার হওয়ার চেষ্টা করে ট্রাক চালক। নড়বড়ে ব্রীজটি পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জোড়াতালীর বেইলী ব্রীজটি ৩য় বারের মত দূর্ঘটনায় পড়ল।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন