• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দ্রুত সময়ে স্বাস্থ্যে নিয়োগ ‘দৃষ্টান্ত’

নিজস্ব প্রতিদেক / ২৮৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

করোনা সংক্রমণ মোকাবিলায় দ্রুততম সময়ে দুইটি ধাপে ১১, ১২, ১৩, ১৬ ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে ৪১ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। স্বল্প সময়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফল প্রকাশ করায় পরীক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ জানিয়েছেন।

স্বল্প সময়ে এ নিয়োগ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি এ নিয়োগকে ‘দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এত অল্প সময়ে এবং কোভিড মহামারি চলাকালে এ রকম একটি নিয়োগ দেওয়া ছিল একটি বিরাট চ্যালেঞ্জ। এ কার্যক্রমকে একটি দৃষ্টান্ত হিসেবে মনে রাখতে হবে।

রোববার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪১টি পদের বিপরীতে লোক নিয়োগ বিজ্ঞাপন দেয়া হলে সেখানে ২২ হাজার ৪৩২ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে গত ১৯ নভেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় দুই হাজার ১৪৯ জন প্রার্থী অংশ নেন। এরপর ২৪ নভেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। একই দিনে মোট ২০ জনকে চূড়ান্ত করে ফল ঘোষণা করা হয়।

অন্যদিকে দ্বিতীয় ধাপে ৩ ডিসেম্বর একই নিয়োগের ২০তম গ্রেডের আরও তিন হাজার ২৪৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। একই দিনে লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এরপর ৪ ডিসেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শেষে একই দিনে মোট ২১ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন