• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

দেশে এক দিনে করোনা শনাক্ত এই প্রথম হাজারে, মৃত ১১

নিজস্ব প্রতিদেক / ১৮২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। তাঁদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী ছয়জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গতকাল মারা গিয়েছিলেন ১৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৩৯ জন।

গতকাল রোববার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা জানােনা হয়েছিল ৮৮৭ জন।

আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৫ হাজার ৬৯১ জন শনাক্ত হলেন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৯০২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৫ জনের নমুনা। দেশে এখন ৩৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন