• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দেশের সব মহানগরে যুবলীগের শান্তি সমাবেশ মঙ্গলবার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে দেশের সব মহানগরে শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ।

আগামী মঙ্গলবার (১৩ জুন) দেশের সকল মহানগরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (১১জুন) সন্ধ্যায় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার (১৩ জুন) দেশের সকল মহানগরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ১৬ জুন ঢাকা-১৪ সংসদীয় আসনে (মিরপুর, শাহআলী, দারুস সালাম,রূপনগর থানা) বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শান্তি সমাবেশ হবে। ঢাকা-৬ সংসদীয় আসনে (সূত্রাপুর-গেন্ডারিয়া থানা) আওয়ামী যুবলীগ, ঢাকা মহা নগর দক্ষিণের উদ্যোগে শান্তি মাবেশ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন