• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

দৃষ্টিনন্দন ‘খুরুশকুল সেতু’ নতুন পর্যটন জোন

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১১৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপর নির্মিত সবচেয়ে ব্যায়বহুল দৃষ্টিনন্দন সেতু। খুরুশকুলবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন এখন দৃশ্যমান। সেতুটির নির্মাণ কাজও শেষ। আগামী ১১ নভেম্বর এই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের আগেই কক্সবাজার শহর থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে নির্মিত এই দৃষ্টিনন্দন সেতু ও সড়কটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা।

এই সেতু শুধুমাত্র দুই পাড়ের সংযোগ ঘটায়নি, নতুন করে সংযোগ স্থাপন করবে খুরুশকুলের অর্থনীতিতে। স্থানীয়রা বলছেন, উদ্বোধন হলে এই সেতু আর বাঁকখালী নদীর প্রকৃতি ঘিরে হবে কক্সবাজারের নতুন পর্যটন জোন। ১১ নভেম্বর উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জেলার সর্বপ্রথম ব্যয়বহুল ও আধুনিক এই সেতু।

কক্সবাজার পিপ্লস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, যে সেতুটি নির্মাণ করেছে তা দুই পাড়ের মানুষের যাতায়াতের সংযোগই শুধু ঘটাবে না, দুই পাড়ে তৈরি হবে পর্যটনের নতুন স্পট। এছাড়াও এখানে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প হয়েছে। সেটিও একটি অর্থনৈতিক সম্ভাবনা। কক্সবাজার শহর ও খুরুশকুলের মানুষ চিন্তাও করেনি এমন একটি সেতু তারা দ্রুত সময়ে উপহার পাবে। একটি বর্তমান সরকারের অন্যতম একটি সফলতা।
খুরুশকুলের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সেতুটির কারণে আমাদের অনেক দূরত্ব কমেছে। ৩০ মিনিটের পথ আমরা এখন কক্সবাজার শহরে যেতে পারবো ৫ মিনিটে। এখন সহজে ভালো স্কুল ও কলেজে যেতে পারবে খুরুশকুলের মানুষ। একই সাথে অসুস্থ রোগিরা হাসপাতালে গিয়ে দ্রুত সেবাও নিতে পারবে।

এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মামুন খান জানান, ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ সময়সীমার আগেই শেষ হয়েছে। ২৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৯৫ মিটার দীর্ঘ এই সেতুতে ৩টি ৬৫ মিটার গভীরের স্প্যান এবং ৫০ মিটারের ১০টি স্প্যান রয়েছে। এত দীর্ঘ সেতু এর আগে কখনও দেশীয় নকশায় তৈরি হয়নি বলে দাবি নির্মাণকারী প্রতিষ্ঠানের।

তিনি আরও বলেন, ‘এলজিইডি সেতুর দায়িত্ব গ্রহণের পর থেকে নিরলসভাবে কাজ করেছে। তাই নির্ধারিত সময়ের আগেই কাজটি বুঝিয়ে দিতে পারার আশা করছি। দুইপাড়ে আরও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান।’

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের উদ্যোগের ফলে পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৪ হাজার পরিবারকে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে স্থানান্তরিত করছে সরকার। এই বৃহৎ জনগোষ্ঠীসহ খুরুশকুলবাসীর চলাচলের সুবিধার্থে কস্তুুরাঘাটস্থ বিআইডাব্লিউ ভবনের পশ্চিম পাশে নির্মিত হয়েছে খুরুশকুল সেতু। সেতুটি পুরোপুরি চালু হলে পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন