• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে।

অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কেন ও কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন