• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

তিনদিন পেছাল চতুর্থ ধাপের ইউপি ভোট

নিজস্ব প্রতিদেক / ৪৩২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ ডিসেম্বরের পরিবর্তে চতুর্থ ধাপের ৮৪০ ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, ২৩ ডিসেম্বর এইচএসসির গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা পেছানোর জন্য পর্যাপ্ত সময় না থাকায় শিক্ষামন্ত্রণালয় থেকে কমিশনে অনুরোধ করেছে যে, নির্বাচনের তারিখটি পরিবর্তন করা যায় কি না। কমিশন তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। চতুর্থ ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

ইতিমধ্যে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর এবং চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন