• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিডিক্রিকটাইমের উপহার

নিজস্ব প্রতিদেক / ৩২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বিশ্বকে তখন গ্রাস করেছে করোনাভাইরাস নামক এক মহামারি। লকডাউনে স্থবির গোটা পৃথিবী। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমগুলোর সামনে ঘোর অমানিশা। করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ। বাংলাদেশের ক্রিকেটও থমকে যায়। এমন কঠিন এক সময়ে যেন ত্রাতা হয়ে আসেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

দেশ-বিদেশের ক্রিকেট তারকাদের সাথে তার লাইভ শো তুমুল জনপ্রিয়তা অর্জন করে। কঠিন সেই সময়ে তামিমের লাইভ শোগুলো ছিল আনন্দের খোরাক। ক্রীড়া গণমাধ্যমের কাছে তামিমের এই উদ্যোগ ছিল অনন্য, অনবদ্য। ক্রীড়াবিশ্বের স্থবিরতায় যখন আমাদেরও থমকে যাওয়ার দশা, তখন তামিমের এই লাইভ শোগুলো পথ দেখায় বিডিক্রিকটাইমকে।

অন্যান্যদের মতো তামিমের এই অনবদ্য উদ্যোগকে শুরু থেকেই অভিবাদন জানিয়েছে অনলাইনভিত্তিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বিডিক্রিকটাইম। এজন্য বুধবার তামিমের ১২টি ফেসবুক লাইভ নিয়ে তারা তামিমকে একটি স্মরণিকা উপহার দেয়।

বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা জাবেদ আলি বলেন, ‘কোভিড-১৯ এর সময় খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার পর সবাই কার্যক্রম পরিচালনা নিয়ে সংশয়ে পড়ে যায়। তখন তামিম ইকবালের লাইভ শোগুলো সবার আনন্দের খোরাক জুগিয়েছে, সাথে মিডিয়া কর্মীরাও উপকৃত হয়েছেন। আমি মনে করি, প্রতিটি গণমাধ্যমের জন্যই কঠিন সেই সময়ে তামিম ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কৃতজ্ঞতা নিদর্শনস্বরূপ তাই সবার পক্ষ থেকে বিডিক্রমটাইমের এই উপহার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন