• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

তানিয়া পরিবারের ইয়াবা উত্থান ডিবি’র সোর্স টেকনাফের মোস্তাক

নিজস্ব প্রতিদেক / ৭১৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

আরফাতুল মজিদ, কক্সবাজার

মো. হোসেন। কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা। অর্থবিত্ত নেই বললেও চলে। সমুদ্রসৈকতের পাশে পিকনিক স্পটে একটি ছোট্ট দোকান ছিল। বলতে গেলে দোকানটি এখন নেই। বিভিন্ন সময় হোটেল শৈবালের পাশের প্রজেক্টে (মাছের) কেয়ারটেকার হিসেবে নিয়োজিত ছিল। থাকত দক্ষিন বাহারছড়া এলাকায় নিজ জমিতে। তবে ভাই আনোয়ারের পরিবারের সাথে হোসেনের পরিবারে ঝগড়া হয় একসময়। ঝগড়ার সূত্র ধরে লিংকরোড এলাকায় গিয়ে বসবাস শুরু করে হোসেনের পরিবার। সেখানে একটি ছোট্ট ঘরে তাদের বসবাস। গত ৫ বছর আগে লিংকরোডে গিয়ে ব্যাপক পরিবর্তন ঘটে হোসেনের পরিবারে। অর্থবিত্ত, গাড়ি-বাড়ি ও আলিশান চলাফেরায় অমূল পরিবর্তন হয় হোসেনের পরিবারে। তবে এসব অর্থবিত্তের পিছনে মো. হোসেনের ২৫ বছর বয়সী ছেলে সাইম শাকিল। সাইম শাকিল কি করত, কি ছিল, এতো অল্প সময়ে এখন কি হয়েছে দক্ষিণ বাহারছড়াবাসী বিষয়টি অবগত। এক সময় মাদ্রাসা থেকে পালানো ছাত্রের এতো পরিবর্তনে অবাক তার এলাকার বন্ধুরাও। মাদ্রাসা থেকে পালিয়ে পড়ালেখার সুযোগ আর না হলেও এখন শাকিলের রয়েছে দামি বাইক, প্রাইভেট কার, ব্যাংক একান্ডট ও বিভিন্ন এলাকায় জমিও। কোটি টাকা খরচ করে দেড় বছর আগে দক্ষিণ বাহারছড়া এলাকায় তৈরি করেছে আলিশান বাড়িও। ব্যাপক অনুসন্ধান ও এলাকারবাসীর তথ্যে রয়েছে- ইয়াবা কানেকশনে মো. হোসেনের পরিবার হঠাৎ এতো অর্থশালী। তাদের ইয়াবা কারবারের বিষয়টি পুরো দক্ষিণ বাহারছড়া এলাকাবাসী অবগত রয়েছে।

সাইম শাকিলের এই ইয়াবা উত্থানের গল্প খোদ তাদের পরিবারে রয়েছে। মো. হোসেনের বড় ভাই আনোয়ার; সহজ ভাষায় শাকিলের যেঠা আনোয়ার। আনোয়ারের মেয়ে ও ছেলে সবাই ইয়াবা কারবারে সরাসরি জড়িত। আনোয়ারের মেয়ে তানিয়া ইসলাম (৩০)। তানিয়া ইসলাম দক্ষিণ বাহারছড়া এলাকার আলোচিত ও সমালোচিত নাম। তানিয়া আলোচিত হওয়ার পিছনে রয়েছে টেকনাফের হ্নীলার পূর্ব পানখালী গ্রামের মো. মোস্তাক আহমদ। তানিয়ার প্রথম স্বামী ছিল এই মোস্তাক আহমদ। মোস্তাকের সূত্র ধরে তানিয়া ও তার পরিবারের অধিকাংশ সদস্য ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে। মোস্তাক একসময়ে কক্সবাজার ডিবি পুলিশের সোর্স হিসেবে বেশ আলোচিত ছিল। বেশ কয়েকবার পত্রিকার শিরোনামও হয়েছিল এই মোস্তাক। ডিবি পুলিশের সোর্স হিসেবে মোস্তাকের ইয়াবা কারবার ছিল বেশ জমজমাট। সেই মোস্তাকের সাথে বিয়ে হয় আনোয়ারের মেয়ে তানিয়া ইসলামের। বিয়ের পর তাদের উত্থান শুরু হয়। স্বামী-স্ত্রী মিলেই চলে জমজমাট ইয়াবা কারবার। মোস্তাক-তানিয়ার ইয়াবা পাটনারে যোগদেন তানিয়ার বোন আকলিমা ও ভাই ইরফান। একই সাথে যোগদেন হোসেনের ছেলে সাইম শাকিলও।

খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তাকের মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা কক্সবাজারে এনে ঢাকায় পৌছে দেন তানিয়া ইসলাম ও তানিয়ার ভাই ইরফান। কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সময় বেশির ভাগ তারা শ্যামলী পরিবহণ ব্যবহার করেন। তবে তানিয়া ইয়াবা ট্যাবলেট নিজেই বহন করেন না। পাচারের সময় একই গাড়িতে তার সাথে অপর একজন বহনকারী থাকে সবসময়। এভাবে কৌশলে কক্সবাজার থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পৌঁছে দেন তানিয়া সিন্ডিকেট। তাদের ইয়াবা কারবার সহজে পৌঁছে দিতে তানিয়ার ভাই ইরফানকে নতুন বাইকও কিনে দেন মোস্তাক। বিভিন্ন সময় খুচরা পর্যায়ে ইয়াবাও পৌঁছে দিতেন তানিয়ার অপর ছোট ভাই আরাফাতও।

এদিকে নিয়মিত ইয়াবা পাচারকালে ২০১৮ সালের ৩ জানুয়ারি টাঙ্গাইলে র‌্যাব-১২ এর হাতে ২৮৫০ পিস ইয়াবাসহ আটক হন তানিয়া ইসলাম ও তার স্বামী মোস্তাক আহমদ। ইয়াবাসহ আটকের ঘটনায় দীর্ঘদিন কারাগারেও ছিল তারা দুইজন। এরপর জেল থেকে বের হয়ে তাদের দু’জনের মধ্যে ঝামেলাও তৈরি হয়। এমনকি তাদের দু’জনের সর্ম্পকও ভেঙে যায়। নতুন করে ফের বিয়ে করেন তানিয়া ইসলাম। তানিয়া নতুন বিয়ে করলেও পরিবর্তন হয়নি তার ইয়াবা কারবার। সিন্ডিকেটের মাধ্যমে তার ইয়াবা কারবার চলে জমজমাটভাবে।

তানিয়ার একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তানিয়া ইসলাম তিনটা বিয়ে করলেও তার ইয়াবা কারবার বন্ধ হয়নি। বরং ইয়াবা কারবার বেড়েছে। সদরের খুরুশকুল, টেকপাড়া, কালুর দোকান ও বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তানিয়া। বর্তমানে কক্সবাজার নিরিবিল হোটেলের পিছনে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তানিয়া। বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে তানিয়া ইসলাম ও তার পরিবারের সক্রিয় সদস্যরা। এমনকি তানিয়ার ইয়াবা পাচারকালে র‌্যারের হাতে ইয়াবাসহ আটক হন দক্ষিন বাহারছড়া এলাকার মৃত আব্দু রশিদের ছেলে আজাদ। আজাদ এখনো কারাগারে রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, তানিয়া পরিবারের ইয়াবা উত্থানে একমাত্র হাত রয়েছে একসময়ে ডিবি পুলিশের সোর্স টেকনাফের মোস্তাক। মোস্তাক-তানিয়ার বিয়ে ভেঙে গেলেও বর্তমানে তাদের সর্ম্পক যাচ্ছে বেশ খারাপ। বর্তমানে তারা দুজনে একে অপরের শক্র। কে কাকে কিভাবে ঘায়েল করবে সেই চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যার একটি অংশ বলছে, কয়েকদিন আগে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দার হাতে ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার হন আনোয়ার ছেলে তানিয়া ইসলাম। তানিয়া ইয়াবাসহ গ্রেফতারের পিছনে সাবেক স্বামী মোস্তাকের ইন্ধান রয়েছে বলেও অনেকেই মনে করছে। কারণ তাদের সর্ম্পক ভেঙে যাওয়ার পর থেকেই তানিয়াকে ঘায়েল করতে মোস্তাক বিভিন্ন জায়গায় লোকজন নিয়োজিতসহ অনেক অর্থ যোগান দিয়েছে বলেও জনশ্রুতি রয়েছে। তাদের এই শক্রতার একমাত্র কারণ ইয়াবা লেনদেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, আনোয়ার ও মো. হোসেনের পরিবারের লোকজন ইয়াবা ব্যবসা করে এটি সবার জানা আছে। পুরো দক্ষিণ বাহারছড়াবাসী অবগত তারা এসব মাদক কারবারে জড়িত। এমনকি তাদের আশ্রয় ও সেল্টারদাতা হিসেবে এলাকায় জনশ্রুতি রয়েছে কক্সবাজারের বিএনপির শীর্ষ নেত্রী ও কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর নাছিমা আক্তার বকুলের নাম। আনোয়ার ও হোসেন হলো নাছিমা আক্তার বকুরের আপন ভাই। সেই হিসেবে ভাইয়ের ছেলে-মেয়েদের বিভিন্ন সেল্টারদাতা হিসেবে এই মহিলা কাউন্সিলরের নাম শুনা যাচ্ছে। এমনকি অনেকেই বলছে আনোয়ারের মেয়ে তানিয়া ও আকলিমা মাদক কারবারি। এই দুজনকে বেশি সেল্টার দেন কাউন্সিলর বকুল। নির্বাচনের সময় এই মাদক কারবারিদের কাছ থেকে অর্থও নিয়েছে বলে এলাকায় প্রচার রয়েছে। বিভিন্ন সময় নাছিমা আক্তার বকুরের নির্বাচনী প্রচারনায় অংশ নিতেন তানিয়া ইসলাম ও আকলিমা।

এছাড়া টেকনাফ থানার সাবেক এএসআই লিটন মিয়ার সাথে গভীর সখ্যতা ছিল তানিয়া ইসলামের। মেজর সিনহা হত্যার ঘটনায় ওসি প্রদীপের সাথে আসামী হন এই লিটন মিয়া। লিটন মিয়াও তানিয়ার সেল্টারদাতা হিসেবে বেশ পরিচিত ছিল। নিয়মিত তানিয়ার ভাড়া বাসাও যাতায়ত ছিল লিটন মিয়ার। এছাড়া ঢাকায় একজন চৌধুরী নামেও তানিয়া সিন্ডিকেটের সদস্য রয়েছে। প্রতি সপ্তাহে এক থেকে দুই বার ঢাকায় যান তানিয়া। ঢাকায় গিয়ে ওই চৌধুরীর বাসায় অবস্থান করে।

এদিকে সাইম শাকিলের কয়েকজন বন্ধু বলেন, মাদ্রাসায় পড়ত শাকিল। মাঝখানে মাদ্রাসা থেকে পালিয়ে আর পড়েনি। পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল। কিন্তু এখন কোটিপতি শাকিল। নিয়মিত নামি-দামী বাইক বদল তার পেশা। রয়েছে প্রাইভেট কারও। কিন্তু দৃশ্যমান কোন আয়ের উৎস নেই। কেউ বলতে পারবে না দৃশ্যমান কি করে। লিংকরোড এলাকায় গিয়ে তার পরিবর্তন হয়েছে বেশি। বাহারছড়ায় বাপের জমিতে কোটি টাকা খরচ করে বাড়িও তৈরি করেছে। কিন্তু তার পিতা এখনো বেকার। দৃশ্যমান আয় না থাকলেও অল্প বয়সে কোটিপতি শাকিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন