• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

তলদেশ পরিবর্তন-কক্সবাজার সমুদ্রে একমাসে ৫ জনের মৃত্যু: উদ্ধার ৩১৫ জন

নিজস্ব প্রতিদেক / ৪৬৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

বিশেষ প্রতিনিধি

করোনার প্রকোপ কমায় দীর্ঘ ৪ মাস ১৯ দিন পর গত আগস্ট মাসের ১৯ তারিখ খুলে দেয়া হয় কক্সবাজার সমুদ্রসৈকত। সমুদ্রসৈকত খুলে দেওয়ার রোববার (১৯ সেপ্টেম্বর) এক মাস পূর্ণ হল। এই এক মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে ডুবে এবং ভেসে গিয়ে শিক্ষার্থীসহ ৫ জনের মত্যু হয়েছে। আর লাইফগার্ড কর্মীরা পানিতে ভেসে যাওয়ার সময় জীবিত উদ্ধার করেছে ৩১৫ জনকে।

এদিকে ১৯ আগস্ট খুলে দেয়া হলে পর্যটক আসতে শুরু করে বিশে^র দীর্ঘতম সমুদ্রসৈকতে। অনেকদিন সমুদ্রস্নান ও বালিয়াড়িতে খেলার আনন্দ থেকে বঞ্চিত থাকা পর্যটকরা এবার মাত্রাতিরিক্ত আনন্দ, হৈ-হুল্লোড়ে পুষিয়ে নিচ্ছেন বিগত দিনগুলি। মনের আনন্দে বেড়াচ্ছেন এদিক-ওদিক। ওয়াটর বাইক, স্পীডবোট ও সাতাঁরো টায়ারে চড়ে মনের সজীবতা ফিরিয়ে আনছেন তারা। কিন্তু এতে বাড়ছে অপমৃত্যু ও নানা দুর্ঘটনা।
গত এক সপ্তাহে সৈকতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। হোটেলে উঠে অতিরিক্ত মধ্যপানে দুই পর্যটকের মৃত্যু এবং শখের প্যারাসাইলিংয়ে চড়তে গিয়ে নারী পর্যটক মারত্মক আহত হয়েছেন। এসব অপমৃত্যু ও দুঘর্টনায় উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল। পর্যটন সংশ্লিষ্টদের দায়িত্ব ও নজরদারিকে আরো গুরুত্ব সহকারে দেখছেন তারা। তবে পর্যটকদের অসাবধনতা ও লাইফগাডের্র দেয়া নির্দেশনা যথা, জোয়ার-ভাটার সময়সূচি, হুশিয়ারি বাঁশি, বিভিন্ন সংকেত ও লাল পাতাকার সংকেত অমান্য করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

গত ৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে তৌনিক মকবুলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এরপর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যার সময় দরিয়া নগর এলাকায় নিয়ম ভেঙে প্যারাসাইলিংয়ে চড়তে গিয়ে ঢাকার খিলক্ষেত এলাকার তারিকুল ইসলামের স্ত্রী তিন্নি আক্তার (২৬) মারাত্মক আহত হয়। যদিও নিয়ম হচ্ছে প্যারাসাইলিংয়ের শেষ সময় বিকেল ৩টা পর্যন্ত। এই নিয়ম করে জেলা প্রশাসন সৈকতের পয়েন্ট নির্ধারণ করে বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই নিয়ম ভেঙে ৫ মিনিটে ২ হাজার টাকা করে লোপে নেয়ার জন্য সন্ধ্যা হয়ে গেলেও প্যারাসাইলিং চালু রাখে কতিপয় মালিক।

এর পরের দিন ১৭ সেপ্টেম্বর শুক্রবার দুই থেকে আড়াই ঘন্টার ব্যবধানে সমুদ্র থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শনিবার সকালে মেহের ফারাবি অভ্র নামে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে।
এনিয়ে গত এক সপ্তাহে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু, অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু আর প্যারাসাইলিং থেকে ছিটকে ১ জন আহতসহ ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে কক্সবাজার সমুদ্র সৈকতে।

এর আগে গত ২২ আগস্ট সমুদ্রসৈকতের কলাতলী সায়মন পয়েন্টে ভেসে আসে ইরফানুল ইসলামের মরদেহ। এর আগের দিন ২১ আগস্ট সৈকতে গোসল করতে নামে ভেসে যান ইরফানুল। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে লাইফগার্ডের সী সেইফ প্রোগ্রাম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সমুদ্রসৈকতের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। আগে সমুদ্রের অবস্থা যেরকম ছিল এখন ঠিক সেরকম নেই। প্রাকৃতিক নিয়মে সাগরের তলদেশ দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। বালু সরে গিয়ে সাগরে এখন বড় বড় গুপ্তখালের সৃষ্টি হচ্ছে। এটি একটি পরিবেশগত কারণ। এছাড়া আগে এক জায়গার মধ্যে অনেক মানুষ দেখা যেত, কিন্তু এখন সমুদ্রসৈকত সোজা হয়ে যাওয়ায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। তারা সমুদ্রসৈকত সোজা কিংবা প্রসার পেয়ে অনেকদূর পর্যন্ত চলে যায়। কিন্তু লাইফগার্ডের সংকেত মানে না। লাল পতাকা দিলেও তারা পানিতে নেমে গোসল করে।

এদিকে আমাদের লাইফগার্ড কর্মী আছে মাত্র ২৭ জন। সমুদ্রসৈকতে বেড়াতে আসা এতোগুলো মানুষকে অল্প সংখ্যক লাইফগার্ড কর্মী দিয়ে নজরদারি রাখাটা খুব জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমাদের সংগঠনের অর্থনৈতিক সংকটে আমরা আরো বেশি লাইফগার্ড নিয়োগ দিতে পারছি না। এই ডিসেম্বরেই প্রজেক্ট শেষ হওয়ার কথা রয়েছে। মূলত লাইফগার্ড কম থাকায় অনাকাঙ্খিত ঘটনা গুলো ঘটছে।
তিনি আরও বলেন, ‘আমাদের লাইফগার্ড কর্মীরা সবসময় সজাগ ও সচেতন। সার্বক্ষণিক পর্যটকের সেবায় নিয়োজিত তারা। সমুদ্রসৈকত খুলে দেয়ার পর থেকে সী সেইফ লাইফগার্ড পানিতে ভেসে যাওয়া ৩১৫ জনকে রক্ষা করেছে। আমরা পর্যটকের সেবা নিশ্চিতে সবসময় আন্তরিক ও প্রস্তুত রয়েছি।’

এদিকে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে সমুদ্র সচেতনায় ১০ দিনের ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, ‘সমুদ্রের পানিতে নামার আগে কিছু সতর্ক বার্তা এই ১০ দিন আমরা প্রচার করতে চাই। পর্যটক যারা আসবেন তাদের তো জানা নেই যে এখানে লাইফগার্ড আছে। এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে। কোন চিহ্ন দিয়ে কি অর্থ প্রকাশ পায়, লাল পতাকার অর্থ কী ইত্যাদি। আত্মীয়-স্বজন, পরিবার পরিজন নিয়ে যারা কক্সবাজার সৈকতে বেড়াতে আসেন তারা অনেক সময় সিগনালগুলো খেয়াল করতে পারে না। তাদের অবগতির জন্য এই আয়োজন করা হয়েছে। তাদের সহায়তার জন্য এখানকার বিচকর্মীরা সার্বক্ষণিক সজাগ রয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন