• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে : জামায়াত আমির

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া। সন্তানদের সেভাবে গড়ে তুলতে হবে, যাতে মানুষ তাদের জন্য মন থেকে দোয়া করে। আমরা যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি। আজকের শিশুরাই সেই স্বপ্ন পূরণ করবে। এজন্য শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করতে হবে।’

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, ‘আজকের তরুণ শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করাই আজকের উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক মানবতার মুক্তির দূত মহানবীকে সা: মানবতার শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন।’

তিনি বলেন, ‘ইসলামে শিক্ষাকে অত্যধিক গুরুত্ব দেয়া হয়েছে। মা-বাবা ও শিক্ষকদের সামনে গেলে সকলেই দুর্বল হয়ে যায়। শিশুকালে আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তারা আমাদের অন্যতম অভিভাবক। তাই মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের শ্রদ্ধা ও যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

নগরীর দরগাগেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুরব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা রফিকুল ইসলাম মজুমদার, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমেদ ও শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমরান খান। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মাজেদ মাহফুজ ও রাশেদুল হাসান রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে অনেক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ উপহার দেয়া হয়।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রচলিত শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় হলে আদর্শবান ভালো মানুষ গড়ে উঠবে। সেদিকে আমাদের অভিভাবক ও শিক্ষকদের গুরুত্ব দেয়া উচিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন