• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

তফসিল পুনর্বিবেচনার সুযোগ এখনও আছে : কক্সবাজারে ইসি আনিছুর রহমান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৯০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনর্বিবেচনা করার সুযোগ এখনও আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা তাদের বিষয়। তারা যদি নির্বাচনে আসার সিদ্ধান্ত জানায়, তাহলে নির্বাচনের তফসিল পুনর্বিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনও আছে।

কক্সবাজার ও বান্দরবন জেলার রির্টানিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয় বেলা সাড়ে ১১টার দিকে। টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে বেলা আড়াইটায় শেষ হয় বৈঠক।

বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে আসার বারবার আহ্বান জানানো হয়েছে। তাদের নির্বাচনে আসার অধিকার যেমন আছে, তেমনি না আসারও অধিকার আছে। তবে কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ তা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠক প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ‘বৈঠকে নির্বাচন কমিশনের নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য শুনে যা তৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার মতো বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তের প্রয়োজনীয় বিষয়ে নোট নেওয়া হয়েছে। কমিশনের সঙ্গে আলোচনা করে সেসব বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এখনও পর্যন্ত কক্সবাজার ও বান্দরবনের নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘প্রতিনিয়ত নির্বাচনী এলাকা, ভোটার, প্রার্থীদের সঙ্গে আলোচনা পর্যাবেক্ষণে রাখা হচ্ছে।’

এই মুহূর্তে কোনো এলাকা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আজ যেটা ঝুঁকিপূর্ণ, কাল সেটা নাও থাকতে পারে। নতুন এলাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন