• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঢালাও মামলায় সরকার বিব্রত : আইন উপদেষ্টা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টের পর থেকে সাধারণ মানুষের করা ঢালাও মামলায় সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলা হতো। সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো-মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে।’

তিনি বলেন, ‘ঢালাও মামলার একটা খুব মারাত্মক প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপ নেয়ার কথা ভাবছি। আমাদের প্রত্যাশা আইনগতভাবে কিভাবে জিনিসটা মোকাবেলা করা যায়।’

উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘নেক্সট উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হবে এটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবৎ আছে। ২০০৮ সালে একটা আইন তৈরি হয়েছিল। ওইটা পরে আইনে রূপান্তরিত হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওইটাকে আর আইনে রূপান্তরিত করে নাই।’

‘আমরা ওই আইনটাকেই আরো বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি। যাতে নেক্সট যে নিয়োগটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি,’ বলেন তিনি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে আসিফ নজরুল বলেন, ‘উনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী হয়েছি। আমার কাছে মনে হয়েছে উনারা যে রকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করছেন বা স্বপ্ন দেখছেন এটা যদি সত্যিই করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচারাঙ্গনে সমস্যা যা আছে সেগুলো আর থাকত না কখনো।’

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন