• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

‘ডেড বল’ বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ব্যাটসম্যান

নিজস্ব প্রতিদেক / ৩১৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে পাকিস্তানের কাছে শেষ বলে হেরে গেছে বাংলাদেশ। তবে ওই হারের চেয়েও যেন বেশি আলোচনায় ‘ডেড বল’ নাটক। শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২ রান।

মোহাম্মদ নেওয়াজকে বল করছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তিনি বল ছুঁড়ে দেওয়ার পরে মাটিতে সেটি ড্রপ করার পর সরে যান নেওয়াজ। ওই বলটি আঘাত হানে স্টাম্পে।

নেওয়াজ আউট হলে ম্যাচটি জিতে যেত বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটিকে ঘোষণা করেন ডেড বল হিসেবে। পরে রিয়াদের বলে চার হাঁকিয়ে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক জানান, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত তার কাছে।

এ নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ নেওয়াজও। পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক টুইটারে এই ব্যাটসম্যানের বক্তব্য প্রকাশ করেছেন। যেখানে নেওয়াজ দাবি করেছেন, বলটি খেলার জন্য প্রস্তুত না থাকাতেই সরে দাঁড়িয়েছেন তিনি।

নেওয়াজের বক্তব্যটা এরকম, ‘আমি আসলে তখন পয়েন্টের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম। সে (মাহমুদউল্লাহ) বল ছুঁড়ে দেওয়ার পরই আমি উপরে তাকিয়েছি। আর তাই তখন তাকে আটকে দিয়েছিলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন