• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ডিআইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী: কক্সবাজারে আর কোন সহিংসতা ও প্রাণহানি যেন না হয়

নিজস্ব প্রতিদেক / ৩৭৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
টুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন,“কক্সবাজারে রক্তের হোলি খেলা চলতে দেয়া যাবে না। এটি ট্যুরিস্ট জোন। এখানে ট্যুরিস্টরা আসবে। আমরা শুনেছি, এখানে কয়েকটা প্রাণহানি হয়েছে। আর কোন সহিংসতা, আর কোন প্রাণহানি যেন এখানে না হয়। আমরা কোন সন্ত্রাসী দেখতে চাই, রক্তপাত দেখতে চাই না।”

কক্সবাজারে সোমবার (৮ অক্টোবর) বিকেলে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে বলনে, আপনারা কঠোর হোন। আর কোন সহিংসতা যেন এখানে আমাদের আর দেখতে না হয়। আপনি যেভাবে পারেন এর ব্যবস্থা করুন।

তিনি বলেন, যদি রোহিঙ্গারা রক্তপাত ঘটায়, মাদক আনে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।
মন্ত্রী বলেন, ট্যুরিস্ট পুলিশ গঠিত হয়েছে বলেই পর্যটকরা এখন নির্বিঘেœ ভ্রমণ করতে পারছেন। ১০ বছর আগেও পর্যটকরা এখনকার মত সাচ্ছন্দ্যে ঘুরতে পারতেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন