• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় নিভে গেলো স্কুলছাত্রী নুসরাতের জীবন

নিজস্ব প্রতিদেক / ৩০৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় স্কুলে যাওয়ার পথে মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে মাহিয়া জন্নাত নুসরাত (১৬) নামের এক ছাত্রী।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের লালব্রীজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘন্টা চকরিয়া-বদরখালী সড়ক অবরুদ্ধ করে ক্ষুব্ধ জনতা।

নিহত স্কুলছাত্রী নুসরাত পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমণি এলাকার মমতাজ উদ্দিনের বড় মেয়ে ও ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে বিদ্যালয়র যাওয়া পথে চকরিয়া-মহেশখালী সড়কের লালব্রীজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে স্কুল ছাত্রী মাহিয়াসহ অন্যন্যা যাত্রীরা। পরে গুরুতর আহত মাহিয়াকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুর খবর শুনে ঘটনার পরপরই চকরিয়া-মহেশখালী সড়ক অবরোধ করে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এসময় শিক্ষার্থী ও সাধারণ লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে এবং বড় বড় গাছের গোড়ালি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ওসি বলেন, এই ঘটনায় গাড়ির চালক-হেলপারদের গ্রেপ্তারের আওতায় আনা হবে আশ্বাস দিলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবরোধ তুলে নেন এবং স্বাভাবিক হয় যান চলাচল ।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন