• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গু*লি : টেকনাফে জেলে নি*হ*ত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত জেলে ওসমান (৫০) টেকনাফের শাহপরীরদ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি পুরনো রোহিঙ্গা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসমান শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে। আহত তিন জেলেও একই ট্রলারের।

ট্রলার মালিক সাইফুল বলেন, আমার মালিকানাধীন ফিশিং ট্রলারে হঠাৎ করে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে। এ সময় চারজন গুলিবিদ্ধ হন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। পরে পাশে থাকা ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে মিয়ানমারে নিয়ে যায়। সেখানে ৬০ জন ছিল। দুই ঘণ্টা পর মিয়ানমারের নৌবাহিনী তাদের ছেড়ে দেয়। ট্রলার নিহত ও গুলিবিদ্ধদের নিয়ে টেকনাফ উপকূলের দিকে রওনা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ধরে নিয়ে যাওয়া মাঝি-মাল্লাদের ছেড়ে দিয়েছে। তারা টেকনাফ শাহপরীরদ্বীপের উদ্দেশ্যে রওনা করেছে। তারা কূলে এলে বিস্তারিত জানতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন