• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফ বনে অজগর অবমুক্ত

নিজস্ব প্রতিদেক / ৬০৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
অজগর অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শামলাপুর লোকালয় থেকে ১৬ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে বাহারছড়া শামলাপুর বনে অবমুক্ত করেছে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে কক্সবাজার উত্তর বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিট সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়। এ নিয়ে গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে লোকালয় থেকে উদ্ধার হওয়া ২টি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে।

হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা (ফরেস্টার) আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া গ্রামে সাজেদার ঘরে অজগরটি পাওয়া যায়। খবর পেয়ে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর অজগরটি উদ্ধার করে বিকালের দিকে হোয়াইক্যং রেঞ্জে শামলাপুর হোয়াইক্যং ঢালার গহীন বনে অবমুক্ত করেন। ১৬ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য ১১ ফুট।

এসময় উপস্থিত ছিলেন,হোয়াইক্যং সিএমসির সহসভাপতি সাইফুল্লাহ কৌং, ফরেষ্টার শিমুল নাথ হোয়াইক্যং বিট কর্মকর্তা ক্যাচিং উ মারমা,শামলাপুর ভিসিজি ও পুরান পাড়া ভিসিএফের সভাপতি এবং এফসিসি উপদেষ্টা আমীর মোহাম্মদ শাহজাহানসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন