• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফ থেকে পাচারকালে শিশুসহ ২৪ মালয়েশিয়াগামী উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: / ১৭৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

টেকনাফের বাহারছড়া এলাকা থেকে সমুদ্রপথে পাচারকালে শিশুসহ ২৪ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ছাড়া বাকি ২১ জনই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উদ্ধারকৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। মানবপাচারে জড়িত কোন দালালকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সমুদ্রপথে ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে রোহিঙ্গা নাগরিকদের বের করে এনে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া সাকিনস্থ পাহাড়ের পাদদেশের একটি বাড়িতে জড়ো করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৬জন মহিলা, ৬ জন শিশু ও ১২ জন পুরুষ সর্বমোট ২৪ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ২১ জন রোহিঙ্গা ও ৩ জন বাংলাদেশী। পুলিশের কয়েকটি দল এখনো পাচারকারীদের ধরতে মাঠে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার রোহিঙ্গাদের আদালতের মাধ্যমে নিজ নিজ আশ্রয়শিবিরে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন