• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় ইঞ্জিনচালিত একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল তাদেরকে টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। ওই বোটে থাকা দু’জন কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোট থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন