• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরেছে অপহৃত ৫ যুবক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহকালে অপহৃত পাঁচজনকে দু‘দিন পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকালে তাদেরকে টেকনাফের হ্নীলা ইউনিয়েনের পানখালী পাহাড়ের পাদদেশে ছেড়ে দেয়া হয়। বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হুমায়ুন কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মরহুম কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো: আবুইয়া (২০)।

জানা গেছে, গত বুধবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে স্থানীয় চাকমা পাড়া-সংলগ্ন এলাকার পূর্ব পাশের পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে পাঁচজনকে রেখে অন্যদের ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী বলেন, ‘ঘটনার দু‘দিন পর দুর্বৃত্তরা তাদের ছেড়ে দেয়। এর আগে, বুধবার রাতে তাদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে কয়েক দফায় আলোচনা করে পাঁচজনের পরিবার মুক্তিপণ পাঠানোর পর তাদের ছেড়ে দেয়ার কথা বলেছেন স্বজনরা। তবে স্বজনরা মুক্তিপণের টাকার পরিমাণ ও কী প্রক্রিয়ায় কাকে পাঠানো হয়েছে বিস্তারিত বলেছেন না।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ অপহৃতদের উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে ছিল। চালাচ্ছে। একপর্যায়ে এদের ছেড়ে দেয়া হয়েছে। স্বজনরাও মুক্তিপণ প্রদানের কোনো তথ্য পুলিশকে জানায়নি। পাঁচজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এই নিয়ে গত ১৩ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন