• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে নিখোঁজ জেলে হেলালের লাশ ভেসে এল সৈকতে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে নৌকা উল্টে নিখোঁজ হওয়া জেলের লাশ সৈকতে ভেসে আসার পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম জানান।

মারা যাওয়া জেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।

নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়।

সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

“রোববার ভোর ৬টার দিকে পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের লাশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ”

এসআই আজাহরুল ইসলাম বলেন, মৃত জেলের পরিবার ও স্বজনদের কারও কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন