• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে নিখোঁজের ৬ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ৬ দিন পর দুটি হাতের আঙুল কাটা ও মুখে টেপ মোড়ানো অবস্থায় মাটিতে পুতে রাখা সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলের দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের এক নাম্বর ওয়ার্ডস্থ চাকমারকুল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অটোচালক টেকনাফের হোয়াইক্যং এক নম্বর ওয়ার্ডের কেরুনতলী গ্রামের আব্দুল জলিলের ছেলে ছৈয়দ মিয়া (২৮)। বিষয়টি নিশ্চিত করেন নিহত চালকের স্ত্রী রোকসানা জাহান।

তিনি বলেন, গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর উখিয়ার পালংখালি দশঘরিয়া পাড়ার আবুল হাসেমের ছেলে মো. জয়নাল আমার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আমার স্বামীর আর খোঁজ মেলেনি।

৬ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার একটি চাষের জমির মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, আমার স্বামী ছৈয়দ মিয়ার মরদেহ মাটি থেকে তোলার পর দেখা যায়, তার দুই হাতের চারটি আঙুল কেটে ফেলা হয়েছে এবং মুখে টেপ মোড়ানো ছিল।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ সময় ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিমও উপস্থিত ছিলেন। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন