টেকনাফের কাঞ্জরপাড়া ও ডেইলপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৭ হাজার ৪০০ পিস ইয়াবা এবং দেশীয় তৈরী একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ তিনজন মাদক কারবারী গ্রেপ্তার করেছে র্যাব-১৫ সদস্যরা। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া নুরুল ইসলামর পুত্র গিয়াস উদ্দিন (২০), কক্সবাজার পৌরসভা পূর্ব নতুন বাহারছড়া বজল আহমদের পুত্র আব্দুস সালাম (৩৩), টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া (কেতিরবিল) মোহাম্মদ ইসমাইলের পুত্র মোহাম্মদ জালাল (২৮)।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, ২২ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের এবং সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা কওে এসব উদ্ধার ও আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।