• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় অপহরণ ও ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার নুরুন্নবীর ছেলে সোহেল ও একই এলাকার শামসুল হুদা (দফাদার) এর মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু। রবিবার (৬ অক্টোবর) বিকাল চারটার দিকে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় শামলাপুরের পুরান পাড়ার মোহাম্মদ ইয়াছিনকে (২১) বাহারছড়ার ঢালা রোড হতে অজ্ঞাতনামা আসামিরা অপহরণ করেন। অপহরণের ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ভিকটিম ও তাহাদের ব্যবহৃত মুঠোফোন দিয়ে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যার হুমকি দেন। পরে ৪ লাখ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা ভিকটিম ইয়াছিনকে ছেড়ে দেয়। অপহরণকারীদের নাম ঠিকানা না জানায় তাৎক্ষণিক মামলা করেনি অপহৃতরা।

এদিকে গত ৫ অক্টোবর ভিকটিম ইয়াছিন অপহরণকারী সোহেলকে শীলখালী এলাকায় দেখতে পেয়ে চিনতে পারায় তার নাম ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর জানালে তথ্যমতে একদল পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরে আসামি সোহেল অপহরণের ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে এবং তার সঙ্গীয় হিসেবে অপর আটক আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু সহ আর ৯-১০ জন ছিলো বলে স্বীকার করেন। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।

এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন