• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফের রেজাউল করিম মেম্বারের পুলিশ হেফাজতে মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও আলোচিত ইউনূস মেম্বার হত্যার আসামি রেজাউল করিম মেম্বার (৩৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার, ৭ ডিসেম্বর ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিম টেকনাফের আলোচিত সাবেক ইউপি সদস্য ইউনুস হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিলেন। গত ৩ ডিসেম্বর রাতে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অসুস্থতা বেড়ে গেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৭ ডিসেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থাত তিনি মারা যান।

রেজাউল করিম প্রকাশ রেজা হ্নীলা দরগাহপাড়া মৃত আবুল কাশেমের পুত্র ও টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, ৩ ডিসেম্বর রাতে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে অভিযানে ইউনূস মেম্বার হত্যার এজাহারনামীয় ৫ নম্বর আসামি রেজাউল করিম প্রকাশ রেজাকে (৩৬) ৭ম তলার পুরুষ ওয়ার্ডের ৫ নম্বর বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়।

গত ৪ নভেম্বর স্থানীয় মো. আলমের দক্ষিণ ফুলের ডেইল বাড়িতে ভিকটিম মো. ইউনূস মেম্বারসহ আরও ১০ থেকে ১১ জন দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়া অবস্থায় একপর্যায়ে পূর্ব বিরোধীতার জের ধরে উপস্থিত সদস্যরা ভিকটিমকে আটকে রেখে তার পরিবারের কাছে ৬০-৭০ লাখ মুক্তিপণ দাবি করে।

এরপর ৫ নভেম্বর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের ব্রিজের নিচে সাবরাং ইউনিয়নের সাবেক মেম্বার মো. ইউনূস সিকদারের মরদেহ ভাসতে দেখে পথচারীরা। এ ঘটনায় ৬ নভেম্বর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নামীয় ৮ জন এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় রেজাউল করিমকেও আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন