• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফের মেরিন ড্রাইভে পেকুয়ার যুবক মোশারফ নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের কাছে মেরিন ড্রাইভ সড়কে দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এতে আরো ৫ জন আহত হয়েছেন।

টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, রোববার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ মোশারফ (১৯) পেকুয়ার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন জানান, সিএনজি ও মটর সাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার আরেকজন বন্ধু গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা এবং নাম সাঈদী।

এঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত এবং আহতরা কয়েক ঘন্টা ঘটনাস্থলে পড়ে ছিলো বলে জানান ইলিয়াস উদ্দিন।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন