• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

টিনের আড়ালে লাইট হাউজে চলছে পাহাড় কাটা

নিজস্ব প্রতিদেক / ২৬৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
লাইট হাউজ মাঠের পাশে এভাবে টিনের আড়ালে চলছে পাহাড় কাটা।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় পাহাড় কাটার ধুম পড়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীররাতে কাটা হচ্ছে পাহাড়। গত এক সপ্তাহ ধরে লাইট হাউজ মাঠের দক্ষিণ পাশে চলছে বিশাল পাহাড় কাটা। চারপাশে টিনের বেড়া দিয়ে গভীররাতে চলে পাহাড় কর্তন।

সরেজমিনে দেখা যায়- লাইট হাউজ মাঠ সংলগ্ন দক্ষিণ দিকে বিশাল একটি পাহাড় রয়েছে। ওই পাহাড়ে বেশ কয়েকটি বসতবাড়িও আছে। এসব বসতবাড়ির এক পাশে চলছে পাহাড় কর্তন। দুই পাশে টিনের বেড়া দিয়ে প্রতিরাতে চলছে পাহাড় কাটা। আর পাহাড় কাটার মাটি গুলো ফেলা হচ্ছে মাঠের একপাশে।

টিনের আড়ালে চলছে পাহাড় কাটা।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান- রাতে পাহাড় কেটে মাটি গুলো ফেলা হচ্ছে নিচে। বৃষ্টির সময় পানির সাথে মাটি গুলো নিচের কয়েকটি বসতবাড়িতে ঢুকে পড়ার সম্ভবনা রয়েছে। এতে কয়েকটি ঘর ক্ষতির মুখে রয়েছে। এছাড়া পাহাড় কাটার কারণে পাশে কয়েকটি ঘরও ঝুঁকিতে রয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রতিবেশি জানান, এই পাহাড়ের জমিটি ছিল বশির নামে একব্যক্তির। হয়ত বশির পাহাড়ি জমিটি তার একভাইকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পর সেখানে পাহাড় কাটা চলছে কৌশলে। আবার অনেকেই বলছে জমিটি বশিরের ভাই আবুল কামাল ক্রয় করেছে।

এবিষয়ে আবুল কালাম বলেন- লাইট হাউজে আমার কোন জমি নেই। হয়ত আমার ছোট ভাইয়ের থাকতে পারে। আমরা প্রতিটি ভাই আলাদাভাবে থাকি। যার কারণে আমার কোন সেখানে জমিও নেই আর পাহাড়ও কাটছি না। তবে তিনি বলেন- তার আপনার ছোট ভাই জমিটি ক্রয় করেছে অনেক আগে। হয়ত সেখানে সে মাটি কাটছে। এগুলোতে আমার কোন সর্ম্পক নেই।

এবিষয়ে দৃষ্টি আকর্শন করা হলে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান বলেন- লাইট হাউজ মাঠের পাশে পাহাড় কাটার বিষয়ে একটু শুনেছি। দ্রুত সময়ে সেখানে অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন