• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
৫০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পলাতক আসামি গ্রেফতার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ দুই মাসে সারা দেশে ৬৬৬ ধর্ষণ মামলায় ৫৩০ জন গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা কক্সবাজারে বজ্রাঘাতে লবণ চাষির মৃত্যু গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা যুবকের কোটি টাকার লেনদেন চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত লঘুচাপে উত্তাল সাগর : মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ

টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৭৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচির পর এবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন তারা। ফলে বেলা সাড়ে ১২টা থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি, পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূরের অপসারণ করতে হবে।

এর আগে, বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে অন্তত দুই ঘণ্টা থানার প্রবেশপথে অবস্থান করেন তারা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ মহাসড়ক ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে-কে ধরে থানায় সোপর্দ করতে যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করতে আপত্তি জানান ওসি। এ নিয়ে আন্দোলনকারী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, আমাদের কাছে খবর আসে, রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা পটিয়া স্টেশনে আছে। পরে আমি পটিয়ায় ঘটনাস্থলে যাই। তাকে ধরে থানায় নিয়ে গেলে আমিসহ আমাদের কর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করে। এতে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূরকে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

জানতে চাইলে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবির কথা জানিয়েছে। আমরা সেটি বিবেচনা করছি। আশা করি দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন