• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টাকার গোডাউন সুদি নোবেল, এবার ৪২ লাখ টাকা জব্দ

নিজস্ব প্রতিদেক / ৫৯৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

যেন টাকান গোডাউন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর সুদি ব্যবসায়ী জাবেদ কায়সার নোবেল। তৃতীয় দফায় নোবেলের আরো ৪২ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দীনের নেতৃত্ব দুদকের একটি দল ইউনিয়ন ব্যাংক কক্সবাজার বাজারঘাটা শাখা থেকে টাকাগুলো জব্দ করেন।

গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা ডাকঘরে নোবেলের নামে সঞ্চয়ী হিসাবে থাকা ৮০ লাখ টাকা জব্দ করেছিল দুদক। এর আগে ১ সেপ্টেম্বর ৪টি বেসরকারি ব্যাংক থেকে তার আরো ২০ কোটি টাকা জব্দ করে দুর্নীতি দমনে নিয়োজিত সরকারি এই সংস্থাটি। সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাবেদ মো. কায়সার নোবেল একজন উচ্চমাপের সুদি কারবারি হিসেবে এলাকায় পরিচিত।

দুদক সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে জাবেদ মো. কায়সার নোবেলসহ আরো ১০ জনের ব্যাংক ও সঞ্চয়ী হিসাব অনুসন্ধান করেছে দুদক। অনুসন্ধানে জাবেদ কায়সার নোবেলের নামীয় বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক কক্সবাজার শাখায় ২০ কোটির বেশি টাকার সন্ধান পাওয়া যায়। গত ১ সেপ্টেম্বর এসব টাকা জব্দ করা হয়।

অনুসন্ধানে নোবেলের নামে জেলা ডাকঘরে আরো বিপুল টাকার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে। তৃতীয় বারের মতো ইউনিয়ন ব্যাংকে মিলে ৪২ লাখ টাকা।

ভূমি অধিগ্রহণ শাখায় কথিত মধ্যস্থতার (দালালি) মাধ্যমে এসব হাতিয়ে নেয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তাই নোবেলের নামীয় এসব ব্যাংক ও সঞ্চয়ী হিসাবে রক্ষিত টাকাগুলো জব্দ দেখানো হয়েছে।

উল্লেখ্য, সাবেক কাউন্সিলর নোবেলসহ জেলার ১০ জনের হিসাব অনুসন্ধান করছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন