• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

টাইব্রেকার যন্ত্রণার আগেই জিততে চায় আর্জেন্টিনা

নিজস্ব প্রতিদেক / ১৮৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে এই ফ্রান্সের কাছেই হার মেনেছিল আর্জেন্টিনা। জমজমাট লড়াই শেষে ৪-৩ গোলের পরাজয়ের তেতো স্বাদ হজম করে বৈশ্বিক আসরের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল লিওনেল মেসিরা।

চার বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে ফরাসিদের বিপক্ষে ফের দেখা হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের। আজ রাতে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার পালা। ফাইনালে জিতে সেই লক্ষ্যটা পূর্ণ করতে চান কোচ লিওনেল স্কালোনি, ‘প্রত্যাশা করছি, শিরোপা আমরাই জিতব। আর আশাটা বাস্তবে রূপ নিলে সেটা হবে দুর্দান্ত। আমরা ভালো করেই জানি, কীভাবে তাদের বিরুদ্ধে (ফ্রান্স) আক্রমণ চালাতে হবে। এ বিষয়ে আমাদের রণকৌশলটা পরিষ্কার।’

আর চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের চিত্রনাট্যই পুনর্মঞ্চায়ন করতে চান এ ফুটবল গুরু, ‘শেষ আটে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, এবারও একই রকম খেলতে চাই। তবে জিততে হবে টাইব্রেকার শুটআউটের যন্ত্রণা ছাড়াই।’

লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন