• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

জেলেদের বঞ্চিত জীবন আর সমুদ্রের অজানা কিছু গল্প…

নিজস্ব প্রতিদেক / ৬১৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

জেলেরা প্রতিনিয়ত প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে। ঝড়-জলে ভিজে সমুদ্র থেকে মৎস্য সম্পদ তুলে আনে। সেই মাছে সবার উদরপূর্তি হয় ঠিকই, কিন্তু তাদের জীবন কাটে বঞ্চনা আর অনাহারে। তবুও তারা স্বপ্ন দেখে দুবেলা দু’মুঠো খাবারের। কিন্তু অনেক সময় তাও জোটে না।


আমাদের সমাজের একশ্রেণির মানুষরূপি হায়েনা তাদের মুখের গ্রাস কেড়ে নেয়। যেন এটাই প্রথা, তাদেরকে ঠকাতে পারলেই যেন ল্যাঠা চুকে যাবে।


দুঃখ-কষ্টের তীব্র কশাঘাতে দানা বাঁধে ক্ষোভ। সেই ক্ষোভ ধীরে ধীরে সংগ্রামে পরিণত হয়।আর সেই সংগ্রামে দু’একজন নিহত হবার মধ্যে দিয়েই ঝিমিয়ে পড়ে জেলে সমাজ। প্রতীক্ষায় প্রহর গুনে আবার কখন কে আসবে তাদের মধ্যে যে শক্ত করে নিজের কথা, দাবি-দাওয়ার কথা মুখের ওপর বলতে পারবে।


কক্সবাজার অঞ্চলে সমুদ্রকে বলে দইজ্জ্যা বা দরিয়া, চট্টগ্রাম অংশে বলে সাগর। রাখাইন ভাষায় সমুদ্র মানে ম্রাইনা।

বড় (পাটের রশি) জলে ফেলে সমুদ্রের পানির গভীরতা মাপে জেলেরা। এই মাপকে বলে ‘বাম’। এক বাম মানে সাড়ে তিন হাত। একেক বামে একেক রকম সমুদ্রের রং ও রূপ। সমুদ্রগামী জেলেরা মনে করে সমুদ্রের তলায় মাটি আছে। সমুদ্রের উপরের তল বা সমুদ্রপৃষ্ঠকে বলে চর এলাকা, তারপরের অংশটি খাঁড়ি, তারপর মাটি। এক এক অংশে এক এক রকম মাছ ও প্রাণী। উপরে থাকে নাইল্যা মাছ, এক বাম নিচে ইলিশ, তারপর মাইট্ট্যা তারপর উন্দরা মাছ থাকে। ৬০-৭০ বাম নিচে থাকে হাঙ্গর ও বড় তিমি, সেখানে লাকু ও পুখা মাছও থাকে। তবে ২২ বামের নিচে নৌকা যেতে পারে না, সেখানে বড় বড় জাহাজ যায়।

সমুদ্রে ‘আবাম-পানি’ নামে একটা জায়গা আছে। আবাম মানে যার কোনো কূল বা বাম নেই। সমুদ্রগামী জেলেদের মতে এই স্থলটি দক্ষিণে। এখানে সচরাচর কোনো সমুদ্রযান যায় না, সেখানে যান গেলে উল্টে ডুবে যায়। সমুদ্রগামী জেলেদের কাছে সমুদ্রে পরপর তিনটি অঞ্চল আছে। ৫ থেকে ৬ বাম গভীরতায় মথুরা পানি, ১৫ থেকে ২০ বামে লাল পানি এবং ৩০ থেকে ৪০ বামে কালা পানি।

সমুদ্রের নানা জায়গায় নানা বর্ণ। সচরাচর সমুদ্রের ‘সুন্দর নান্দনিক’ ছবি হিসেবে সমুদ্রকে নীল বর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু সমুদ্রের এই নীল রং সমুদ্রগামী জেলেদের জন্য নিদারুণ সংকেত। জলের রং নীল মানে সমুদ্রে মাছ পাওয়া যেতেও পারে আবার নাও পারে। একধরনের অনিশ্চয়তা। সমুদ্রের পানি লালচে আভা ধারণ করলে বোঝা যায় সেখানে ইলিশ মাছ আছে। পানির রং ঘোলাটে ধূসর মানে কোরাল মাছ আছে। পানির রং কালচে হলে সেখানে মাইট্ট্যা মাছের বিচরণ আর পানির রং সবুজ মানে সেখানে নাইল্যা মাছের ঘরসংসার।

কক্সবাজার অঞ্চলের সমুদ্রগামী জেলেরা মনে করে তাপমাত্রা বাড়লে ইলিশ কম দেখা যায়, কিছুটা ঠা-া আবহাওয়ায় ইলিশ বেশি দেখা যায়। শীতের সময় কুয়া (কুয়াশা) বেশি হলে ইলিশ দেখা যায় না। বেশি কুয়াশা পড়লে মাছ গভীর সমুদ্রে পানির নিচে চলে যায়। সমুদ্র উত্তাল হলে এবং বড় বড় ঢেউ হলে ইলিশ মাছ একেবারেই দেখা যায় না, তারা তখন নিরাপদস্থলে চলে যায়। সমুদ্রে সাত দিন ‘জো’ থাকে, জো-এর সময় সমুদ্র ‘গরম (উত্তাল)’ হয়ে যায়। এ সময় মাছ কম পাওয়া যায়। মাসের ২৮ তারিখ থেকে সমুদ্রের পানি নেমে যেতে থাকে। এই অবস্থাকে ডালা বলে, এটি ৩ থেকে ৭ দিন থাকে। ডালাতেও মাছ পাওয়া যায় না, তবে ইলিশ মাছ কিছু পাওয়া যায়। সমুদ্রে কোনো মিষ্টিপানি নেই, তবে সমুদ্রে এক এক জায়গায় লবণের স্বাদ ও মাত্রা এক এক রকম। তীর থেকে যত গভীরে যাওয়া যায় লবণের মাত্রা তত বাড়ে।

আবার সমুদ্রে যখন মাছ ধরা বন্ধ থাকে জেলেদের কাটাতে হয় অনাহারে। তাদের ঘর সংসার জীবন জিবিকা বন্ধ হলেই ঘরে থাকেনা চাল, ডাল, আলু, মরিচ, পেয়াজ ইত্যাদির জন্যেই হাত পাততে হয় প্রতিবেশী ভিন্ন পেশার মানুষদের কাছে। সরকারি বেসরকারি কোন সংস্থার সাহায্য সহযোগীতা তারা পায় না। স্থানীয় জনপ্রতিনিধিরা অনেক সময় সহযোগীতার হাত বাড়ালেও পায়না অনেকেই।

তাদের বড় কোন স্বপ্ন নেই, আছে বেচেঁ থাকার ক্ষুদ্র প্রচেষ্টা। দু’বেলা, দু’মুঠো ভাত, খাদ্য, বাসস্থান মৌলিক অধিকার। তারা সুশিলদের কাছে আহ্বান করেন যে দেশে ১০ লক্ষের বেশি রোহিঙ্গা খাদ্য সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে অথচ নিজ দেশের অনাহারী জেলেদের কোন খবর নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন