• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতন অনুদান দিলো এসিএফ

নিজস্ব প্রতিদেক / ২১১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

আর্ন্তজাতিক মানবিক ও সেচ্ছাসেবী সংস্থা Action Against Hunger জেলা প্রশাসক কক্সবাজারের ত্রাণ তহবিলে কক্সবাজার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন চার লক্ষ ত্রিশ হাজার টাকা তুলে দেওয়া হয় কক্সবাজারে মাননীয় জেলা প্রশাসক জনাব মো. কামাল হোসেনের হাতে।

জেলা প্রশাসকের ত্রান তহবিলে অনুদান প্রদান ছাড়াও কক্সবাজারের ৮ টি উপজেলা সহ পুরো কক্সবাজার জেলায় করোনা সংক্রমন প্রতিরোধে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্টীর সহায়তার লক্ষ্যে প্রায় ২ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে বলে জানান,এসিএফের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক মাহাদী মোহাম্মদ।

তিনি আরো বলেন, গত ২৬ শে মার্চ থেকে COVID-19 সংক্রমন প্রতিরোধে কক্সবাজার শহর ও বিভিন্ন উপজেলায় হ্যান্ড ওয়াশিং পয়েন্ট নির্মান,কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে এক বেলার অনাহার বিতরন, করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রম,জীবানু নিধন কার্যক্রম, কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা জনগনের মানসিক স্বাস্হ্যসেবা নিশ্চিতে মেন্টাল হেলথ কার্যক্রম পরিচালনা করছে। কক্সবাজার বাসীকে সহায়তা করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী কর্মকান্ড পরিচালনায় পরিকল্পনা প্রনয়ন, অর্থ সংগ্রহ ও বরাদ্দের ভাবনায় মাস্টারপ্ল্যান তৈরি করছে এসিএফ।

আজ Action Against Hunger (ACF) এর সকল কর্মকর্তা-কর্মচারীর ০১ দিনের বেতন বাবদ ৪,৪০,০০০ টাকা জেলা ত্রাণ তহবিলে দান করায় এবং কর্মহীন বিচ ফটোগ্রাফার ও বিচ কর্মীদের পরিবারের জন্য এক বেলার অনাহার সরবরাহ করা হয়। জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন কর্মহীন পরিবার সমূহের মাঝে এল বেলার অনাহার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলী। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান জাহিদ খান।

এসিএফের পক্ষে উপস্থিত ছিলেন এসিএফ কক্সবাজারের ডেপুটি ফিল্ড কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ খান, ফিন্যান্স কো-অর্ডিনেটর তাপস বড়ুয়া, মানসিক স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফারহানা রহমান ঈশিতা,সিকিউরিটি এন্ড ফ্লিট ম্যানেজার জাহেদ আলম, পুষ্টি ও স্বাস্থ্য বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোতাহের হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন