• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

জানাজায় মানুষের ঢল: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিদেক / ৩৪৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
মুহিবুল্লার জানাজায় মানুষের ঢল। ছবি: সংগ্রহীত।

উখিয়া প্রতিনিধি

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহর দাফন হয়েছে।

ঊৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজের পর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ।

এর আগে ক্যাম্প সংলগ্ন লম্বাশিয়া মসজিদে নামাজে জানাযা হয়। বিকেল ৩টায় কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ নিজ বাসস্থানে আনা হয়।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর নামাজে জানাযায় অংশ নেন উখিয়া- টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ শেষ করে মুহিবুল্লাহর পরিচালিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর অফিসে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ সময় ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে ৫ রাউন্ড গুলি করে। এরমধ্যে ৩ রাইন্ড গুলি বুকে লাগে। এসময় তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন