• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

জাতীয় পর্যায়ে শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা: জেলার বাছাই সম্পন্ন

নিজস্ব প্রতিদেক / ৭২০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১১ সেপ্টেম্বর)।

সকাল ১১টায় ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দির (ইস্কন) প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় অনুস্টিত অনুস্টানে ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, বর্তমান বিভাগীয় যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মবতী দেবী।

উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, সুরুপম পাল পাঞ্জু, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল বিশু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা কমিটির কর্মকর্তা বলরাম দাশ অনুপম, শুভ দাশ।

প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত দাশ, রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ প্রকৌশলী রাধা গোবিন্দ দাস ও সবিতা মল্লিক। প্রতিযোগিতা পরিচালনা করেন নারায়ন দাশ ও মৃদুল মল্লিক।

কক্সবাজার জেলার বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন শঙ্খধ্বনিতে ১ম রমা দাশ ( কক্সবাজার পৌরসভা), ২য় তৃণা পাল (সদর উপজেলা), ৩য় রুমকা সুশীল (পেকুয়া) এবং উলুধ্বনিতে ১ম অঞ্জনা শর্মা (রামু), ২য় সুমা দাশ (কক্সবাজার পৌরসভা) ও ৩য় নিখা দে (কক্সবাজার পৌরসভা)। প্রতিযোগিতায় জেলার উপজেলা ও পৌরসভা থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন