• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী পলাশ দত্ত ও তার মা

নিজস্ব প্রতিদেক / ২৯৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরে ছিন্নমূল দুস্থ ও অসহায় ১১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে “টিম কক্সবাজার” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আর এ খাদ্য সামগ্রীর অর্থ প্রদান করেন উখিয়া উপজেলার শীলপাড়া, উত্তর ধুরুমখালী, মরিচ্যা এলকার এক প্রবাসী ও তার মা”।

মঙ্গবার (২৮এপ্রিল) বিকেলে শহরের পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১০ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সভাপতি এইচ.এম নজরুল ইসলাম এবং যে প্রবাসী ছেলে ও তার মা এবং ‘টিম কক্সবাজার’র মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁরা ।

প্রবাসী পলাশ দত্ত’র মা সমিতা দত্ত’ জানান, এবারে চৈত্র সংক্রান্তিতে শপিং না করে সেই টাকা দিয়েই এই ১১০ পরিবারের জন্য উপহারের ব্যবস্থা করেছি। এতেই আমার পরিবার অনেক খুশি হয়েছি।

খাদ্য সামগ্রী পেয়ে শহরের এসব ছিন্নমূল এসব মানুষও অনেক খুশি হয়েছেন। এভাবে সমাজের সর্বস্তরের বিত্তশালী মানুষ এগিয়ে আসলে কেউ না খেয়ে থাকবে না।


টিম কক্সবাজারের সংগঠক রানা শর্মা জানান, আমরা ইতিমধ্যে ৬০ দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিরতণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ৫০ হিন্দু পরিবার মাঝে চালসহ খাদ্য সামগ্রী একই সাথে ৬০ জন মুসলিম পরিবারের জন্য রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। “টিম কক্সবাজার” সংগঠন সমাজের বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় উক্ত কার্যক্রম অব্যাহত রাখবে।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ.এম নজরুল ইসলাম বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা মিলে “টিম কক্সবাজার’ নামক সংগঠন গড়ে তুলে করোনার এই মহামারীতে দরিদ্র মানুষের পাশে দাড়াতে যে কার্যক্রম শুরু করেছে তা সত্যিকার অর্থে বর্তমান সময়ে আলোর পথ দেখাচ্ছে। এভাবে একে অপরের পাশে দাড়ালে করোনার বিরুদ্ধে মানবতার জয় আসবে।

এদিকে উক্ত উপহার সামগ্রী বিরতণ কালে সার্বিক সহযোগিতায় ছিলেন, টিম কক্সবাজারের সদস্য রানা শর্মা, গাজী নাজমুল হক, মিসবাহ মাহমুদ মিশকাত, যুবরাজ শিপলু, আমিনুল ইসলাম শাহেদ, মঈন উদ্দিন মাহিন, ইশতিয়াক নূর, সাজ্জাদ আলম, খোকন দাশ, আব্দুল্লাহ আল ফাহাদ, আসাদুজ্জামান সায়েম, হাসান মেহেদী, ইকবাল হোসাইন, ওসমান গণি, রাকিবুল ইসলাম জরিপ, মোঃ রমজান আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন