• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মেজবাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ৪০৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

চলতি বছরের ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজারে আন্দোলনরত ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় মেজবাহ উদ্দিনকে গ্রেফতার দেখিয়েছে র‌্যাব। এই সংক্রান্ত মামলায় ২ অক্টোবর ১০ টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা বীচ এলাকা থেকে মেজবাহকে গ্রেফতার করে র‌্যাব-১৫ এর সদস্যরা। মেজবাহ উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং মোহাজের পাড়া এলাকার শামসুল হুদার ছেলে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বার্তায় এই তথ্য জানান কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী।

র‌্যাব জানিয়েছে- কক্সবাজারের সদর মডেল থানার দায়েরকৃত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মেজবাহ উদ্দিনকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর একটি আভিযানিক দল সুগন্ধা বীচ এলাকা থেকে মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করেছে বলে দাবী র‌্যাবের। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন