• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারিসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনানসহ ৩৯১ জনের নামপরিচয় উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার শাহবাগ থানায় এই মামলার আবেদন করেন।

মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বেশিরভাগই কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন স্থানের ছাত্রলীগের নেতা-কর্মী।

মামলার এজাহারে শিক্ষার্থীদের হামলার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৯১ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া এই মামলায় ৮০০ থেকে এক হাজার জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়।

পরে সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘গত ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং সমগ্র বাংলাদেশের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আইনি ব্যবস্থায় যাওয়া আমাদের দায়িত্ব বলে মনে করি।’

‘আমরা আরো আগে মামলা করতাম কিন্তু তথ্যপ্রমাণ আমাদের হাতে আসতে সময় লেগেছে বলে আমরা তা করতে পারিনি।’

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন