ডা. আশিকুর রহমান:
প্রিয় স্বদেশ !
অণুজীব নিয়ে কেমন আছো তুমি !? নাক,মুখ ঢেকে নিস্তার পাওয়ার নিরন্তর চেষ্টা অবিরত! নয়ন তোমারে পায়না দেখিতে তবু সয়ে যাই সব !আসলেই কী এ সয়ে যাওয়া না বাধ্য হয়ে মেনে নেওয়া নিজের অক্ষমতাকে!?
প্রিয় মা’বাবা !

দু:শিন্তার রেখা আজ গ্রাস করেছে ,অজানা শংকায় কষ্টকর মনে হয় যাপিত সময়গুলো !? তবুও তো চালিয়ে যেতে হবে এই সেবা,সবার তরে- সম্মুখভাগে! দুনিয়াজোড়াই তো আজ অসহায়ত্বের ছাপ !
প্রিয় সখা !

এসো মিলি প্রাণের টানে,জীবাণু যখন থেমে যাবে! হইহুল্লোড় ,মাতামাতি হবে সবখানে!? দমিয়ে কী রাখা যাবে নিজস্বতাকে যা ছুটে যেতে চায় ,সব বাধা পেরিয়ে! সীমানা পেরিয়ে যেখানে জীবনের জয়োগান,সেই তো তোমার আমার মঞ্জিল,মিশে যাব,মন হারাব, বাঁধন হারা হবো তোমার/ তোমাদেরই জন্য -প্রাণবন্ধুগ্ণ আমার,এই সময় কেটে গেলে !

প্রিয়তমা আমার !
চোখের নিচে জমেছে কালি !? বিনিদ্রায় কাটছে দু:সহ প্রহর! দম বন্ধ হয়ে যাওয়া সময়ে- উৎকন্ঠা আর উৎকন্ঠা ! কবে ফিরে পাব সেই প্রেমময়তা ও শিহরণ মাখা চাহনী !?

প্রিয় সন্তানেরা আমার !
বিকশিত হওয়ার সময়েই মারাত্মক অনুজীবের প্রবেশে সব স্থবির ও অনুন্যোপায় , হন্য হয়ে নিরাপদ পরিবেশ ও নির্মল বাতাসের সন্ধানে পুরো মানবকূল ! কিছু স্বপ্ন কী অধরাই থেকে যাবে !? হাল ছেড়োনা স্বপ্নরা আমার !

আসবে সুদিন !
এই তো সময় নিজেকে আড়াল করে রাখা -নিজেদের প্রয়োজনেই! প্রকৃতির মত উদার না হয়ে সংকীর্ণতায় মুড়িয়ে রাখা ,নতুন ভোরের প্রত্যাশায়! প্রাণোচ্ছল ও স্বতঃস্ফূর্ত ভাবে জীবনের জয়োগানে মেতে উঠবে সবাই – আপন খেয়ালে,নিজেদের সেরাটা দিয়ে-আগের থেকেও বেশি প্রাণের মায়ায় ,বেশি টানে –

সবখানে!এসো ,সুদিনের অপেক্ষায় প্রহর গুনি- একলা মনে , সংগোপনে,তুমি-আমি ,সবাই মিলে !
লেখাটি ডা. আশিকুর রহমানের ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত