• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চিকন আলীর ওজন ৫২০ কেজি, দাম সাড়ে ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিদেক / ৪৩৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
রংধুন ডেইরী ফার্মের এবারের আকর্ষণ চিকন আলী।

মোহাম্মদ ফরিদ:

‘চিকন আলী’ নামে চিকন হলেও তার ওজন ৫২০ কেজি। এবারের কোরবানের ঈদে তার দাম হাকানো হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।

চিকন আলী কোন ব্যক্তির নাম নয়। এটি একটি গরু। আকার আকৃতিতেও মোটেও চিকন নয়। অস্ট্রেলিয়ান ফিজিয়ান প্রজাতির গরুটির ওজন ৫২০ কেজি। দৈর্ঘ্য সাড়ে ৯ ফিট। কোরবানী উপলক্ষে গরুটি বিক্রির জন্য তোলা হবে। যার দাম হাকা হয়েছে সাড়ে ৪ লাখ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের কলাতলী লাইট হাউজের রংধনু ডেইরি ফার্মে ৩ বছর আগে গরুটি জন্ম নেয়। সেখানে অতিযতেœ তাকে গড়ে তোলে ফার্মের কর্ণধার কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু।

কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু আরও বলেন, তার ফার্মে ওই প্রজাতির অনেক গরু রয়েছে। গরুগুলোকে তিনি সন্তানের ন্যায় বড় করেছেন। তাছাড়া অস্ট্রেলিয়ান ফিজিয়ান প্রজাতির গরুর মাংস চাহিদার তুলনায় বেশি হয়। স্বাদেও অতুলনীয়। দীর্ঘ ৩ বছর ধরে এটিকে মোটাতাজা করা হয়েছে। তিন বছরে গরুর পেছনে খরচ হয়েছে অনেক টাকা।

করোনা ভাইরাসের কারণে এবার কোরবানি হাটে যাওয়া ঝুঁকি। তার চেয়ে ভাল ঘরোয়াভাবে পালন করা গরু নেয়া। সেদিক থেকে ‘চিকন আলী’ পারফ্যাক্ট।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার বলেন, এবার জেলায় কোরবানীযোগ্য পশুর চাহিদা দেড় লাখ। চাহিদার বিপরীতে আরও বেশি গবাদিপশু প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে বসবে অল্প পশুর হাট। ইতোমধ্যে চালু হয়েছে অনলাইন পশুর হাট। অনলাইনেও মিলবে ভাল গরু।

বাংলাদেশ সময় ২১০২ ঘণ্টা, ১১ জুলাই ২০২০

এমএফ/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন