• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চাল আত্মসাৎ: খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিদেক / ৪৭৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাল আত্মসাতের অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সহকারী পরিচালক রতন কুমার দাশ সোমবার (৭ সেপ্টেম্বর) বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরী, খ-কালীন পরিচ্ছন্নতা কর্মী শাহজাহান প্রকাশ মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রেম্যান মো. শাহজাহান, ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজা।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন মামলাটি রেকর্ড করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে মোট ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন