• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

চাঁদা না দেওয়ায় কুপিয়ে প্রবাসীর হাত বিচ্ছিন্নকরলো সন্ত্রাসী সালাম বাহিনী

নিজস্ব প্রতিদেক / ১৪১৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের ঝিলংজা দক্ষিণ ডিক্কুলে দাবীকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সৌদি প্রবাসী আবু বক্করের হাত কেটে ফেলেন সন্ত্রাসী আব্দু সালাম ও তার সহযোগীরা।
গত ৩ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ ডিক্কুলস্থ আবু বক্করের নির্মানাধীন ভবনের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী আব্দু সালাম সে দক্ষিণ ডিক্কুল এলাকার জাফর আলম প্রকাশ গাছ জাফরের ছেলে।

হামলার শিকার প্রবাসী আবু বক্কর কক্সবাজার সদরের পিএম খালী তাহের মোম্মদের ঘোনার মৃত ছৈয়দ আলমের ছেলে।

ঘটনার দিন আবু বক্কর তার নির্মানাধীন বাড়ীর কাজের শ্রমিকের মজুরি দেওয়ার পর চলে যাওয়ার জন্য তার গেইট থেকে বের হইলে আগে থেকে ইৎপেতে থাকা সন্ত্রাসী আব্দু সালাম ও তার পিতা জাফর আলম প্রকাশ গাছ জাফর, তার ভাই নুরুল ইসলাম প্রকাশ নরু মিস্ত্রি, নুর নবী প্রকাশ কালা সোনা, ভাতিজা জাহেদুল ইসলাম মনি সহ ১০/১২ জন সন্ত্রাসী পার্শ্ববর্তী হুমায়রার বাড়ি থেকে বের হয়ে দেশি বিদেশী বন্দুক পিস্তল ও রাম দা নিয়ে প্রবাসী আবু বক্করের উপর হামলা চালায়, এসময় আবু বক্কর কে উপর্যুপরি কুপিয়ে তার ডান হাত প্রায় শরীর থেকে আলাদা করে ফেলেন এবং শরিরের বিভিন্ন অংশে দা’য়ের কোপ দিয়ে আঘাত করেন।

ঐ সময় নির্মান কাজের শ্রমিক ও আশপাশের মানুষ জন জমায়েত হলে হামলাকারী সন্ত্রাসীরা বন্দুকের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে শ্রমিক ও লোক জনের সহযোগিতায় আহত আবু বক্কর কে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তৎক্ষনাৎ চট্রগ্রাম মেডিকেলে প্রেরন করেন। চট্রগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর তারা ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

আহত আবু বক্করের ভাই জানান, অবস্থা এখনো আশংকাজনক, বর্তমানে ঢাকার একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধীন আছেন, আমরা দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

ঘঠনার প্রত্যক্ষদর্শী সিএনজি ড্রাইভার জাগির হোসেন বলেন “আমি প্রবাসী আবু বক্কর আমার সিএনজি তে করে প্রায় সময় তার নির্মানাধীন ভবনের কাজ দেখতে যায়, ঘটনার দিন সন্ধ্যায় শ্রমিকের মজুরি দিয়ে চলে আসার জন্য আমার সিএনজি তে উঠতে আসতেছে ঠিক সেই সময় ১০/১৫ জন সন্ত্রাসী অস্ত্র সস্ত্র নিয়ে এসে আচমকা আবু বক্কর কে রাম দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে চলে যান, পরে আমার সিএনজি তে করে শ্রমিকদের সহযোগিতায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি।”

আবু বক্করের ফুফাতো ভাই নির্মানাধীন ভবনের কাজের পরিচালক জাহেদ বলেন ” এই জমিটি আমার ভাই আবু বক্কর ১০ বছর আগে ক্রয় করে বাউন্ডারি ওয়াল দিয়ে রেখে দেই, পরে এই বছর যখন কউক এর অনুমোদন নিয়ে বাড়ি করতে আসে তখন সন্ত্রাসী সালাম ও তার বাবা গাছ জাফর ক্রয় কৃত জমিতে ঝামেলা আছে বলে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন, উক্ত বিষয় নিয়ে আমার ভাই আবু বক্কর কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করলে বেশ কয়েকবার বৈঠকে বসেন, থানায় ও সমাধান না হওয়ায় পরে আব্দু সালাম ও তার পিতা গাছ জাফর সহ ৪ জন কে আসামী করে চাঁদাবাজি মামলা করেন। আর এখন চাঁদা না দিয়ে মামলা করার জের ধরে আমার ভাই প্রবাসী আবু বক্করের উপর এই হামলা চালানো হয়।”

আহত প্রবাসী আবু বক্করের পরিবার থেকে জানানো হয় আমরা রোগী নিয়ে ব্যস্ততা কারনে এখনো মামলা করতে পারিনি, তবে প্রথমিক ভাবে থানাতে জানিয়ে রেখেছি। আমরা এই সন্ত্রাসী আব্দু সালাম, গাছ জাফর সহ সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন