• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চলতি মাসেই এসএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিদেক / ১৬০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও চলতি মে মাসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। অনলাইনেই ফল প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পেতে পারে।
জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (১১ মে) বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এ মাসেই ফল প্রকাশ করবো, আমরা প্রস্তুতি নিচ্ছি।’ ছুটি বাড়লেও ফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল পাবে।’
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ছুটর কারণে নির্ধারিত সময়ে (পরীক্ষার পর ৬০ দিন) ফল প্রকাশ করা সম্ভব হয়নি। গত ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওইদিন সিদ্ধান্ত নেওয়া হয় মে মাসের ১৫ থেকে ২০ মে’র মধ্যে ফল প্রকাশ করা হবে।
ওইদিন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সপ্তাহের সময় দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। ঘোষিত তারিখে ফল প্রকাশ করা হবে। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন