• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চন্দ্রিমার ঘোনা: বাইরে ব্যাংকের সাইনবোর্ড ভেতরে ১০০ ফুট উচু পাহাড় সাবাড়

নিজস্ব প্রতিদেক / ৫৩২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ্যে গত দুই মাস ধরে কক্সবাজার কলাতলী চন্দ্রিমার ঘোনা এলাকায় একটি বিশাল উচুঁ পাহাড় কেটে সাবাড় করা হলেও সর্বত্রে চুপ। শুধু পাহাড় নয় সেখানে সরকারি কিছু গাছও কেটে ফেলা হয়েছে। স্থানীয় মেম্বার ও কয়েকজন এলাকাবাসীর সহযোগিতায় বিশাল পাহাড়টি প্রায় শেষ পর্যায়ে। প্রায় ১০০ ফুট উচুঁ পাহাড়ের একাংশ কেটে ফেলার কারণে প্রায় ঝুঁকিপূর্ণ হয়েও উঠেছে পাহাড়টি।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, চন্দ্রিমার ঘোনার পূর্বে এখলাস সর্দারের বাড়ির বিপরীত পাশে গত দুই মাস ধরে প্রকাশ্যে চলছে বিশাল পাহাড় কাটা। ইতিমধ্যে বিশাল পাহাড় কেটে বাউন্ডারি এবং সাউথইস্ট ব্যাংক চকরিয়া শাখার নামে একটি সাইন বোর্ডও টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাউন্ডারির ভিতরে চলছে পাহাড় কর্তন ও বনের গাছ কর্তন। চকরিয়া উপজেলার সাবের আহমদ নামে এক ব্যক্তি এই জমিটির মালিক এবং পাহাড় কাটার নেতৃত্বে নিচ্ছেন বলে জানা গেছে।

পাহাড় কর্তনের বিষয়ে সাবের আহমদ বলেন, এলাকার রাস্তা উন্নয়নের জন্য স্থানীয় আবুল হোসেন মেম্বারসহ অনেকেই পাহাড়ের মাটি গুলো নিয়ে যাচ্ছে। তারা পাহাড় কাটছে আমার জায়গা থেকে। তবে আপনি নিউজটা না করলে আমার উপকার হবে।

স্থানীয় আবুল হোসেন মেম্বার বলেন, আমি পাহাড় কাটার বিষয়ে জানিও না। কারো সাথে আমার পরিচয়ও নেয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাহাড়টি কাটা হলেও সংশ্লিষ্ট প্রশাসন চুপ রয়েছে। পাহাড়ের মাটি দিয়ে আশপাশের নিচু জমি ভরাট ও রাস্তা ভরাটের কাজ চলছে দুই মাস ধরে। কেউ বাঁধাও দিচ্ছে না। এক প্রকার পাহাড় কাটতে সবাই উৎসাহ দিচ্ছে। এখনো কাজ করা হচ্ছে। একই পাশে পাহাড় কেটে নির্মিত হচ্ছে ভবনও।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে সব সময় অভিযান চলছে। মামলাও দায়ের করা হচ্ছে। চন্দ্রিমার ঘোনা এলাকার বিষয়টি খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, যদি কেউ বনবিভাগের গাছ কর্তন করে তাকে আইনের আওতায় আনা হবে। চন্দ্রিমার ঘোনার বিষয়টি দ্রুত খোঁজ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন