• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামে ভিআইপি ‘মোবাইল চোর’ কক্সবাজার এসেই হুজুর!

জয়নাল উদ্দিন: / ১৭২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

কক্সবাজারের পূর্ব কলাতলী চন্দ্রিমার মাঠ এলাকা এবং শহরে তিনি একজন ভদ্র ছেলে। অনেকেই তাকে ব্যবসায়ী হিসেবেও চিনেন কক্সবাজার শহরে। কারো সাথে তার খারাপ সম্পর্কও নেই বলতে গেলে। নামি-দামি গাড়ি ও নিত্যনতুন জামা-কাপড় পড়েই কয়েক মাস পরপরেই কক্সবাজার শহরে বিচরণ তার। নিজের বাইক নিয়ে শহরে আসলে এদিক ওদিক ঘুরেন তিনি। তবে তার রাত যাপনের স্থায়ী কোন ঠিকানা নেই। চন্দ্রিমার মাঠ এলাকায় তিনি একজন ভিআইপি লোক হিসেবেও অনেকের কাছে বেশ পরিচিত। তবে তার আসল পেশা হচ্ছে ‘মোবাইল চোর’। ঢাকা-চট্টগ্রামে তিনি একজন চিহ্নিত পেশাদার মোবাইল চোর হিসেবে পরিচিত। চট্টগ্রাম শহরে ভিআইপি কয়েকজন মোবাইল চোর সিন্ডিকেটের মধ্যে পূর্ব কলাতলী চন্দ্রিমার মাঠ এলাকার নেজাম উদ্দিন একজন। ঢাকা-চট্টগ্রামকে মোবাইল চোরের কর্মস্থল হিসেবে নিয়েছে নেজাম। তবে কক্সবাজারে তিনি ভদ্র মানুষ। কক্সবাজার সদর থানায় ডাকাতি প্রস্তুুতি মামলাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মো. নেজাম উদ্দিন কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের ঘোনার পাড়া ৯নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তবে তার আলিশান বাড়ি রয়েছে পূর্ব কলাতলী চন্দ্রিমার মাঠ এলাকায়।

সূত্রে জানা যায়, তালিকাভুক্ত মোবাইল চোর হিসেবে নেজামের নাম রয়েছে পুলিশের খাতায়। চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় তার মোবাইল চোর সিন্ডিকেট রয়েছে। তারা ভিআইপি মোবাইল চোর হিসেবে পরিচিত। প্রায় ১০ বছর আগে থেকেই মোবাইল চুরিকে পেশা হিসেবে নিয়েছে নেজাম। টানা দুই থেকে তিন মাস ঢাকা-চট্টগ্রামে সিন্ডিকেটের মাধ্যমে মোবাইল চুরি করে নেজাম। এরপর টাকার বান্ডিল নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার আসে। কক্সবাজারে এসে তিনি হয়ে যান একজন ভদ্র মানুষ। কক্সবাজারের মানুষকে তিনি নিজেকে একজন কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। চট্টগ্রাম শহরে তার দোকান এবং ব্যবসা রয়েছে বলেও জানান দেয়।

গত ১০ বছরে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। এমনকি কক্সবাজার সদর থানায় ডাকাতি প্রস্তুুতি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলায় বেশ কয়েকবার কারাগারেও যান তিনি। কারাগার থেকে বের হয়ে ফের চলে যান ঢাকা-চট্টগ্রাম। সেখানে গিয়ে মোবাইল চোরে ফের জড়িয়ে পড়ে।

তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য বলেন, চট্টগ্রাম-ঢাকা কেন্দ্রিক নেজামের একটি মোবাইল চোর সিন্ডিকেট রয়েছে। তাদের সবার চলাফেরা ভিআইপি স্টাইলে। দেখলে বুঝা যাবে না তারা চোর। তারা কয়েকজন মিলে বিভিন্ন মোবাইল মার্কেটে হানা দেন প্রথমে। এরপর সিন্ডিকেটে করে কয়েকজন মিলে ক্রেতা সেজে মোবাইল দোকানে যান। মোবাইল কেনার স্টাইল নিয়ে একাধিক মোবাইল দেখেন দোকানদারের কাছ থেকে। তবে তারা এক সাথে তিনজন দোকানে ঢুকলেও দোকানদারের সামনে একজন অপরজনের অপরিচিত হিসেবে ভান করেন। ওই সময় সুযোগ বুঝে একজন দামী মোবাইল নিয়ে অন্যজনের হাতে দিয়ে ছটকে পড়েন। বাকি দুজন ক্রেতার স্টাইলে যার যার মতো করে মোবাইল পছন্দ করতে থাকেন। মোবাইল নিয়ে একজন চলে যাওয়ার কিছুক্ষণ পর অপর দুজন মোবাইল পছন্দ না হওয়ার বাহানা দিয়ে সেখান থেকে চলে যান। এভাবেই সিন্ডিকেটের মাধ্যমে ঢাকা-চট্টগ্রামের ভিআইপি মোবাইলের দোকান গুলোতে ভিআইপি কাস্টমার হিসেবে নেজাম মোবাইল চুরি করে। গত ১০ বছর ধরে এমন কাজে জড়িত নেজাম। নেজাম ছাড়াও কক্সবাজারের আরো ৮ থেকে ১০ জন রয়েছে এই চক্রের সাথে। যারা ঢাকা-চট্টগ্রামে ভিআইপি মোবাইল দোকানে মোবাইল চোরের সাথে জড়িত।

একটি সূত্রে জানা যায়- বর্তমানে নেজামের টাকার অভাব নেই। মোবাইল চোর সিন্ডিকেটের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করেছে নেজাম। এসব টাকা দিয়ে ইনভেস্ট করেছে ইয়াবা কারবারে। তার ইয়াবা কারবার চলছে জমজমাটভাবে। এসব টাকায় পূর্ব কলাতলী চন্দ্রিমার মাঠ এলাকায় জায়গা কিনে তৈরি করেছে টিন শেড ঘর। ঘরের চারপাশে রয়েছে বাউন্ডারি। টিন শেড ঘর হলেও ঘরের ভিতরে আলিশান জীবন যাপন। বাহির থেকে টিন শেড সেমি পাকা ঘর দেখা গেলেও ভিতরে রাজকীয় কারবার। সব কিছু ব্যয়বহুল জিনিসপত্র। বাহির থেকে দেখলে উপায় নেই ভিতরের কি অবস্থা। তবে সবসময় গেইট বন্ধ থাকে। ভিতরে কে আছে বা নেই বুঝা যায় না তেমন। এছাড়াও চন্দ্রিমা মাঠের দক্ষিণে জুলুর ঘোনা এলাকায় বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে নেজাম। প্রায় ১ তলা পর্যন্ত কাজ শেষের দিকে ওই বহুতল ভবনের। জুলুর ঘোনা এলাকায় সর্বপ্রথম একমাত্র বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে বহু মামলার আসামী নেজাম উদ্দিন। এমনকি চন্দ্রিমার মাঠ এলাকায় তার বেশ কয়েকটি জমিও রয়েছে। নিজ এলাকা ছাড়াও খরুলিয়া ও বাংলাবাজার এলাকায় তার রয়েছে বেশ কয়েকটি জমি। এসব জমিতে ঘরও তৈরি করেছে নেজাম। একটি ঘরে অবস্থান করেন চন্দ্রিমা এলাকার আলোচিত পতিতা ব্যবসায়ী আমিন। আমিন পতিতাদের আস্তানা হিসেবে ব্যবহার করে নেজামের ঘরটি।

নেজামের বিষয়ে তথ্য নিতে গিয়ে চন্দ্রিমা এলাকা থেকে জানা যায়- নেজামের পরিবারটি সমাজের আওতাভুক্ত নয়। তার চলাফেরা রহস্যজনক। কয়েকমাস পরপরেই কয়েকদিনের জন্য দেখা যায় তাকে। এরপর টানা দুই থেকে তিন মাস আর দেখা যায় না। গত তিন বছর ধরেই নেজামের বেশ পরিবর্তন হয়েছে। তার সম্পদ বাড়ছে হু-হু করে। একের পর এক জমি কিনছে চন্দ্রিমা ও জুলুর ঘোনা এলাকায়। তবে তার দৃশ্যমান কোন কিছুই নেই। এমনকি তার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সখ্যতা রয়েছে বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে। তবে এলাকায় সে ভদ্র ছেলে। কারো সাথে কোন ঝামেলা নেই তার। তার একভাইও নানান অপরাধে জড়িত। মোবাইল ছিনতাই করতে গিয়ে তার আপন ছোট ভাই বেশ কয়েকবার গণধোলাইয়ের শিকার হন। তবে নেজাম একজন ভিআইপি মোবাইল চোর হিসেবে এলাকায় অনেকের কাছে পরিচিত। বিভিন্ন সময় আইন শৃঙ্খলবাহিনীর লোক পরিচয় দিয়ে তাকে খুঁজতে আসে বাড়িতে।

এবিষয়ে নেজাম উদ্দিন বলেন- আমি কোন মোবাইল চোরের সাথে জড়িত নয়। আমার নামে কোন মামলাও নেই। চট্টগ্রাম নিউ মার্কেটে আমার দোকান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন